প্রধান সূচি

মঠবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী আটক

মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার মধ্য ফুলঝুড়ি গ্রামে অভিযান চালিয়ে আবু জিহাদ বিস্বাস (২৬) ও হাফিজ হাওলাদার (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটককৃত আবু জিহাদ উপজেলার মধ্য ফুলঝুড়ি গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে এবং হাফিজ একই এলাকার সুলতান হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার এস. আই. নুর হোসেন জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার মধ্য ফুলঝুড়ি রুস্তম শরীফের বাড়িতে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা ও বিক্রেতা রুস্তুম শরীফ পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে জিহাদ ও হাফিজকে আটক করা হয়। সে সময় আটককৃতদের কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. শওকাত আনোয়ার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial