প্রধান সূচি

মঠবাড়িয়ায় তিন ইটভাটা মালিকে জরিমানা

পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকায় পিরোজপুর মঠবাড়িয়ায় তিনটি ইটভাটা মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলার ঝলাঘাট এলাকার নাসিরুল ইসলামের মঠবাড়িয়া ব্রিকস্ ফিল্ডে ২০ হাজার, নুরুজ্জামান তালুকদারের মুন ব্রিকসকে ২০ হাজার ও ইউসুফ মিয়ার মক্কা ব্রিকস্ ফিল্ডে ৫০ হাজার টাকা জরিমান করেন।

অভিযানে বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী বায়োকেমিষ্ট মুন্তাছির রহমান ও উপজেলা ভুমি অফিসের নাজির রাসেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial