প্রধান সূচি

Wednesday, February 6th, 2019

 

পিরোজপুরে হিউম্যান রাইটস এন্ড এক্টিভিটিস’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পিরোজপুরে মানবধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড এক্টিভিটিস এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শহরের পুরাতন স্ট্যান্ডে সূর্যদয় গ্রন্থাগার মিলনায়তনে হিউম্যান রাইটস এন্ড এক্টিভিটিস এর ঢাকা জেলা সাধারণ সম্পাদক এম. এ. রেজার সহযোগিতায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সূর্যদয় গ্রন্থাগার এর উপদেষ্টা হাসনাইন পারভেজ, হিউম্যান রাইটস এন্ড এক্টিভিটিস এর পিরোজপুর সভাপতি মিশু রহমান, সাধারণ সম্পাদক জাকারিয়া খান ইকবাল, সূর্যদয় গ্রন্থাগারের সভাপতি রেজাউল করিম। এ সময় অর্ধ শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্রবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় পরিবেশ দূষণে বাধা দেয়ায় মিথ্যা মামলা ্: প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা গ্রামে পল্টিফার্মের বর্জ্য ফেলে এলাকার পরিবেশ দূষণ করার প্রতিবাদ করায় ওই পল্টিফার্মের মালিক মিথ্যা মামলা দিয়ে প্রতিবেশীদের হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে। হয়রানী মামলায় অভিযুক্ত প্রধান আসামী প্রতিবেশী সাব্বির মৃধা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুরে মঠবাড়িয়া রিপোটার্স কা¬বে সংবাদ সম্মেলন করেন। এসময় পল্টিফার্মের মালিক  হেলাল মৃধা সমাজ ও পরিবেশ দুষণকারী আখ্যা দিয়ে সাব্বির মৃধা লিখিত বক্তব্যে বলেন, একই এলাকার মৃত. নূরুল হক মৃধার ছেলে হেলাল মৃধা বেশ কয়েক বছর ধরে পোল্ট্রি খামার করে পরিবেশ দুষণ করে আসছে। ফার্ম থেকে প্রতিনিয়ত মরা মুরগী ও মুরগীর বিষ্ঠা উন্মুক্তবিস্তারিত পড়ুন


ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে কচুয়ায় হতদরিদ্র পরিবারকে গরু প্রদান

কচুয়ায় ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে বকনা গরু প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মঘিয়া ফুটবল মাঠে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা। এপি ম্যানেজার তপন কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট পংকজ অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন মঘিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট দিলীপ কুমার মল্লিক, সাংবাদিক খান সুমন, ওয়ার্ল্ডভিশনের দিনা পাটোয়ারী, বিপ্লব প্রমুখ। উপজেলার ৫টি ইউনিয়নের ২২৭ জন নিবন্ধিত শিশু পরিবারকে একটি করে বকনা গরু প্রদান করা হয়।


সরকারী নির্দেশনা অমান্য করে রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ে চলছে কোচিং বানিজ্য

বাগেরহাট সদর উপজেলায় রনজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে চলছে রমরমা কোচিং বানিজ্য। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত কোচিংয়ের কায্যক্রম চলছে। কোচিং এর সাথে শিক্ষকদের সম্পর্ক না থাকার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারী করেছেন। সম্পতি শিক্ষা মন্ত্রণালয় আরও একটি  প্রজ্ঞাপন জারীর মাধ্যমে এসএসসি পরীক্ষা চলাকালীন সময় সকল প্রকার কোচিং এর কার্য্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়। দুদক, র‌্যাব, ভ্রাম্যমান আদালতসহ প্রশাসনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোচিং বানিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছে। ঠিক সেই সময় বাগেরহাটে রনজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় রমরমা কোচিং ব্যবসা চলছে। গত মঙ্গলবার সকেলে বিদ্যালয়ে গিয়েবিস্তারিত পড়ুন


সুন্দরবনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিলা কাঁকড়া আহরণ

সুন্দরবনে প্রজনন মৌসুম কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকলেও তা কার্যকর হচ্ছে না। প্রতি বছর বন বিভাগ সুন্দরবনের শিলা কাঁকড়ার প্রজনন ও বংশ বিস্তারের জন্য জানুয়ারী থেকে ফেব্রুয়ারী পর্যন্ত দুই মাস সুন্দরবন সব ধরনের কাঁকড়া আহরণ মজুদ, বিক্রি ও পরিবহণ পুরোপুরি নিষিদ্ধ থাকে। তবে, দুই মাস কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকলেও সুন্দরবন বিভাগ এসময়ে মাছ ধরার পাশ-পারমিট বন্ধ না করার সুযোগ নিয়ে জেলে-মহাজনরা বৈধ ভাবে বনে ঢুকে অবৈধ ভাবে কাঁকড়া আহরণে মেতে উঠেছে। সুন্দরবন বিভাগের এক শ্রেনীর অসাধু কর্মকর্তাসহ বনরক্ষীদের ম্যানেজ করে জেলেরা বিশ^খ্যাত রপ্তানী পন্য ‘শিলা কাঁকড়া’ আহরণ করছেন। এতে করে সুন্দরবনেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে থেকে ৭ শিক্ষককে অব্যাহতি

পিরোজপুরের ইন্দুরকানীতে দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে ৭ শিক্ষককে আগামী এক বছরের জন্য সকল প্রকার পাবলিক পরীক্ষা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে উপজেলার ৭ শিক্ষককের মধ্যে ৪ জনকে সাথে মোবাইল রাখা এবং ৩ জনকে কেন্দ্রে নিয়ম শৃংখলা ভংঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব আহম্মেদ ৭ শিক্ষককে অব্যাহতি দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া টগড়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের সময় সাথে মোবাইল রাখা এবং কেন্দ্রে নিয়ম শৃংক্ষলা ভংঙ্গের অভিযোগে আগামী ১ বছরের জন্য ৭ শিক্ষককেবিস্তারিত পড়ুন


বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই … শ. ম. রেজাউল করিম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের আবাসন ব্যবস্থায় আমরা একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। ঝিলমিল প্রকল্প, পূর্বাচল প্রকল্প, উত্তরা তৃতীয় ফেজ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বিভিন্ন হাউজিং প্রকল্প, উত্তরায় পরিকল্পনাধীন হাইরাইজ বিল্ডিং প্রকল্প, এসব ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরাও এগিয়ে আসছেন। আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই। মানুষই আমাদের বড় সম্পদ। মঙ্গলবার রাজধানীর উত্তরার ১৮নং সেক্টরে রাজউকের উত্তরা এপার্টমেন্ট প্রকল্প পরিদর্শনকালে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাহাদাত হোসেন, ঢাকা ওয়াসারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় তিন ইটভাটা মালিকে জরিমানা

পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকায় পিরোজপুর মঠবাড়িয়ায় তিনটি ইটভাটা মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলার ঝলাঘাট এলাকার নাসিরুল ইসলামের মঠবাড়িয়া ব্রিকস্ ফিল্ডে ২০ হাজার, নুরুজ্জামান তালুকদারের মুন ব্রিকসকে ২০ হাজার ও ইউসুফ মিয়ার মক্কা ব্রিকস্ ফিল্ডে ৫০ হাজার টাকা জরিমান করেন। অভিযানে বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী বায়োকেমিষ্ট মুন্তাছির রহমান ও উপজেলা ভুমি অফিসের নাজির রাসেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ৩০তম বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন

পিরোজপুরের ভান্ডরিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ৩০তম বার্ষিক শিক্ষা সফর ও বনভোজনে ঘুরে এলেন বাগের হাট। শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে এ কলেজ থেকে প্রতি বছররের ন্যায় এবছর কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে সকাল ৯ টায় কলেজের একাদশ শ্রেণি থেকে শুরু করে অনার্স, মাস্টার্সসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে সড়ক পথে বাস যোগে সফরে যান বাগেরহাটে। কলেজ অধ্যক্ষ মোশারর হোসেন মামুনের নেতৃত্বে শিক্ষা সফর কমিটির আহবায়ক কলেজ শিক্ষক আব্দুল হালিমসহ অন্যান্য শিক্ষকদের নেতৃত্বে প্রথমে বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (র:) পীরের মাজারে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে অনেকে তাদের নিয়তবিস্তারিত পড়ুন


পাইকগাছায় গমের আবাদ কমে গেছে

চলতি মৌসুমে পাইকগাছায় ১৬৮ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। ধানের মূল্য বৃদ্ধি ও বোরো আবাদ বেশি হওয়ায় গমের আবাদ কমে গেছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে ১৬৮ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। ধানের মূল্য বৃদ্ধি ও বোরো আবাদ বৃদ্ধি পাওয়ায় গমের আবাদ কমেছে বলে কৃষি অফিস জানিয়েছেন। উপজেলার গদাইপুর, কপিলমুনি, হরিঢালী ও রাড়–লী ইউনিয়নে গমের আবাদ হয়। উপজেলায় এ সব ক্ষেতে বারি জাতের গম ২৫, ২৬ ও ২৮ জাতের বেশি বপন করা হয়েছে। এ সকল জাত তাপ সহিষ্ণু ও পাতা ঝলসানো রোগবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial