মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ৩০তম বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন
পিরোজপুরের ভান্ডরিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ৩০তম বার্ষিক শিক্ষা সফর ও বনভোজনে ঘুরে এলেন বাগের হাট। শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে এ কলেজ থেকে প্রতি বছররের ন্যায় এবছর কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে সকাল ৯ টায় কলেজের একাদশ শ্রেণি থেকে শুরু করে অনার্স, মাস্টার্সসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে সড়ক পথে বাস যোগে সফরে যান বাগেরহাটে। কলেজ অধ্যক্ষ মোশারর হোসেন মামুনের নেতৃত্বে শিক্ষা সফর কমিটির আহবায়ক কলেজ শিক্ষক আব্দুল হালিমসহ অন্যান্য শিক্ষকদের নেতৃত্বে প্রথমে বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (র:) পীরের মাজারে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে অনেকে তাদের নিয়ত পূরণের জন্য মাজার জিয়ারত করেন। পরে সেখান থেকে ঐতিহাষিক ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করে। সেখানে গিয়ে শিক্ষক, শিক্ষার্থীরা জাদুঘর, শাপলা দিঘীসহ বিভিন্ন প্রাক নিদর্শন ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীরা সেসব নিদর্শণের সাথে স্মৃতি ধরে রাখে সেলফিতে তুলতে থাকে। পরে সেখান থেকে অনতিদুরে সুন্দরবন রিসোর্স সেন্টার এবং পিকনিক স্পটে গেলে সেখানে সকলের হৈ হুল্লুর, ঘোরাঘুরি, ২০টাকা করে আলাদা প্রতি টিকেটে শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও তাদের সাথে থাকা অভিভাবকরা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন, চড়কগাছ, স্পীডবোর্ড, ঝুলনা, দোলনায় চড়ে এবং ওই স্পটে থাকা ঐতিহাসিক টাইটানিক জাহাজ, রাশি চক্র ঐতিহাসিক টাইটানিক জাহাজ, রাশি চক্র, ঐতিহাসিক টাইটানিক জাহাজ, রাশি চক্র, বিভিন্ন কৃত্রিম ষ্টাচু ছাড়াও নানা প্রজাতির জৈবচিত্র ঘুরে দেখেন এবং সেলফি তোলেন। এসময় স্পটটি পরিনত হয় এক মিলন মেলায়। সকাল, দুপুর গড়িয়ে বিকেল পড়তেই শুরু হয় বনভোজনের আয়োজন। আয়োজনের এক দিকে রান্না বান্না অন্য দিকে পিকনিক কর্ণানের দোলনচাঁপা স্পটে শিক্ষক, শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাতীয়পার্টি জেপির ভান্ডারিয়া উপজেলা আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কলেজেল গভর্নিং বডির অন্যতম সদস্য মো. মনিরুল হক মনি জোমাদ্দার। এ ছাড়াও জেপি নেতা মো. ফারুক চাপরাশিসহ অন্যান্য অতিথিবৃন্দ। সফর ও বনভোজন শেষে বিকেল সোয়া পাঁচটায় গাড়ি ভান্ডারিয়ার উদ্দেশ্যে স্থান ত্যাগ করে রাত সাড়ে ৮টায় গন্তব্য পৌঁছায়।
