প্রধান সূচি

ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে কচুয়ায় হতদরিদ্র পরিবারকে গরু প্রদান

কচুয়ায় ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে বকনা গরু প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মঘিয়া ফুটবল মাঠে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা।

এপি ম্যানেজার তপন কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট পংকজ অধিকারী।

এ সময় উপস্থিত ছিলেন মঘিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট দিলীপ কুমার মল্লিক, সাংবাদিক খান সুমন, ওয়ার্ল্ডভিশনের দিনা পাটোয়ারী, বিপ্লব প্রমুখ।

উপজেলার ৫টি ইউনিয়নের ২২৭ জন নিবন্ধিত শিশু পরিবারকে একটি করে বকনা গরু প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial