প্রধান সূচি

সরকারী নির্দেশনা অমান্য করে রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ে চলছে কোচিং বানিজ্য

বাগেরহাট সদর উপজেলায় রনজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে চলছে রমরমা কোচিং বানিজ্য। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত কোচিংয়ের কায্যক্রম চলছে। কোচিং এর সাথে শিক্ষকদের সম্পর্ক না থাকার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারী করেছেন। সম্পতি শিক্ষা মন্ত্রণালয় আরও একটি  প্রজ্ঞাপন জারীর মাধ্যমে এসএসসি পরীক্ষা চলাকালীন সময় সকল প্রকার কোচিং এর কার্য্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়। দুদক, র‌্যাব, ভ্রাম্যমান আদালতসহ প্রশাসনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোচিং বানিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছে। ঠিক সেই সময় বাগেরহাটে রনজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় রমরমা কোচিং ব্যবসা চলছে। গত মঙ্গলবার সকেলে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুবোধ চক্রবর্তী ও মিঠুন দাশ প্রায় অর্ধ শত ছাত্র-ছাত্রী নিয়ে কোচিং চালাচ্ছেন। ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা যায় তারা স্কুলে শিক্ষকদের কাছে মাসিক ৪০০ টাকা করে ফি দিয়ে কোচিং করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক চন্দ্র দাশের সাথে কোচিং বিষয়ে জানতে চাইলে বলেন, সরকারী কোন নির্দেশনা তিনি পাননি। এ বিষয়ে কোন মিডিয়ায় প্রচার করলে তিনি চাঁদাবাজির মামলা করবেন বলে হুমকি দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান জানান, কোথাও কোন কোচিং বানিজ্য চলবেনা, যে চালাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial