পিরোজপুরে মিনা শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুর সদর উপজেলার হুলারহাটে মিনা শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার মিনা শিশু নিকেতনের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিনা শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা মো. আলাউদ্দিন। উপস্থিত ছিলেন মিনা শিশু নিকেতনের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কলাখালী ইউয়িন পরিষদের চেয়ারম্যান দিদারুজামান শিমুল।
অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মিনা শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা মো. আলাউদ্দিনসহ অনান্য শিক্ষকবৃন্দ।
Please follow and like us:
« শরণখোলায় দু’শতাধিক শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক (পূর্ববর্তি সংবাদ)
