প্রধান সূচি

একক প্রার্থী হিসেবে মো. শামছুদ্দিন মনোনয়ন পত্র জমা

ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে

ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌরীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মৃত্যুবরণ করায় এ দুটি ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।বৃহস্পতিবার নির্বাচনী মনোনয়ন পত্র জমাদানের শেষ সময় নির্ধারিত ছিল। আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যে তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মো. শামছুদ্দিন উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমাদেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্র্টি জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক আব্দুল হালিম, যুবলীগের আহবায়ক মো. টিপু তালুকদার, ছাত্রলীগের সভাপতি মো. এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. কাইয়ুম জমাদ্দার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. উজ্জল হাওলাদারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নের্তৃবৃন্দ।

উপজেলা নির্বাচন অফিসার সূত্রে জানা যায়, ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে দুটি মনোনয়ন পত্র বিক্রি হলেও শুধুমাত্র আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মো. শামছুদ্দিন এর মনোনয়ন পত্র জমা পড়েছে। এদিকে গৌরীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৭টি মনোনয়ন পত্র বিক্রি হয় এবং জমা পরেছে ৬টি।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ২০১৮ তারিখ তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদৎ হোসেন মৃত্যুবরণ করেন এবং গৌরীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. মিজানুর রহমান সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করায় এই দুটি ইউনিয়নে উপ-নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial