প্রধান সূচি

ইন্দুরকানীতে মাছ ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ ॥ আহত ৭

ইন্দুরকানীতে মাছ ব্যসায়ীদের সাথে বাজার ব্যবসায়ীদের সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ঘোষেরহাট বাজারে পূর্ব শত্রুতার জের ধরে মাছ ব্যবসায়ী ফরিদ হোসেন বাবুল নামে এক ব্যক্তিকে চর থাপ্পর দেয়। এ বিষয় বাবুলের এক আত্মীয় ওই মাছ ব্যবসায়ীকে জিজ্ঞেস করতে গেলে মাছ ব্যবসায়ী শহীদুলের উপর হামলা চালায়। এসময় বাজারের অন্য ব্যবসায়ীরা হামলায় জড়িয়ে পড়ে। পরে এলোপাথারি হামলায় মাছ ব্যবসায়ী কাওসার, ব্যবসায়ী বাশার, শহিদুল, স্থানীয় দেলোয়ার, বাবুল সহ ৭ জন আহত হয়। গুরুতর আহত কাউসারসহ অন্যদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এই হামলার খবর শুনে আবার মাছ ব্যবসায়ীরা ২০ থেকে ২৫ জন লোক নিয়ে পাল্টা হামলার চেষ্টা করলে ইন্দুরকানী থানার পুলিশ খবর পেয়ে তাদেরকে বাঁধা দিয়ে ফিরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

ইন্দুরকানী থানার উপপরিদর্শক মোঃ জাকির হোসেন জানান, মাছ ব্যবসায়ীদের সাথে কথার কাটাকাটি নিয়ে হামলার ঘটনা ঘটে। পরে পাল্টা হামলার চেষ্টা করলে আমরা তাদেরকে বাঁধা দিয়ে পরিস্থিতি শান্ত করি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial