প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইভটিজিংয়ের দায়ে বৃদ্ধকে ১ বছরের কারাদন্ড

মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং করায় রত্তন ব্যাপারী নামের পঞ্চাশোর্ধ এক বৃদ্ধকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ ভ্রাম্যমান আদালতে এ আদেশ দেন। রত্তন উপজেলা দক্ষিন মিঠাখালী গ্রামের মৃত. ছাদের আলী ব্যাপারীর ছেলে।
মঠবাড়িয়া থানার এসআই জাকির হোসেন জানান, ১০ম শ্রেনীর ওই মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন মিঠাখালী গ্রাম থেকে রত্তনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার জি এম সরফরাজ এর ভ্রাম্যমান আদালতে হাজির করলে ইভটিজিংয়ের অভিযোগের স্বীকারোক্তির ভিত্তিতে রত্তনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার জানান, দন্ডপ্রাপ্ত আসামী রত্তনের বিরুদ্ধে একাধিক ইভটিজিং এর অভিযোগ আছে। সে নারী ও শিশু নির্যাতন মামলায় দীর্ঘ দিন হাজতবাস করে সম্প্রতি জামিনে এসে আবারও ওই মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial