প্রধান সূচি

পিরোজপুরে প্রতিবন্ধিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

পিরোজপুরে প্রতিবন্ধিদের মাঝে বিভিন্ন ধরণের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার প্রতিবন্ধি সাহায্য ও সেবা কেন্দ্রের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করে।
প্রতিবন্ধি সাহায্য ও সেবা কেন্দ্র মিলনায়তানে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম এবং সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।
প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বয়সের শারিরীকভাবে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, স্ক্রাচ, টয়লেট চেয়ার, স্ট্যান্ডিং ফ্রেম, কর্নার চেয়ার, ওয়াকার এবং হিয়ারিং এইড বিতরণ করা হয়।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial