প্রধান সূচি

ফের ডুবো চরে আটকে গেছে ভান্ডারিয়ার চরখালী ফেরি ॥ যাত্রীদের দুর্ভোগ

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৫ দিনের মাথায় ফের গতকাল বুধবার চরখালী ফেরি ডুবো চরে ১ ঘন্টা আটকা পড়ায় যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে।
ফেরিতে থাকা প্রত্যক্ষদর্শী ভান্ডারিয়া পৌর শহরের বাসিন্দা মো. জামাল উদ্দিন লিটন জানান, বুধবার দুপুর ১টায় ফেরিটি ভান্ডারিয়া উপজেলার চরখালী ঘাট থেকে ছেড়ে পিরোজপুর অংশে পারাপারের সময় ওই অংশের টগড়া ঘাট এলাকার এক বিশাল ডুবো চরে আটকা পড়ে। পরে ফেরির দুই পাড়ে যাত্রী টানা ইঞ্জিন চালিত ৩/৪টি ট্রলার এসে ফেরিতে থাকা বাসযাত্রী এবং মোটর সাইকেলসহ যাত্রীদের ট্রলারে করে পারাপার করে।
প্রায় এক ঘন্টা পর ফেরিটি হালকা হলে এবং জোয়ারের প্রবলতা বাড়লে তখন ফেরিটি স্বাভাবিকভাবে চলাচল করে।
এদিকে ফেরি আটকা পড়ায় একদিকে ফেরি ঘাটের দুই তীরে যাত্রীবাহী বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এতে করে যাত্রীদের পড়তে হয় দুর্ভোগে। ডুবো চরে ফেরী আটকে পড়ায় এবং ভাটার সময়ে ফেরী চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ঝঁকি নিয়ে এবং অতিরিক্ত অর্থ ব্যয় করে ট্রলারে নদী পারাপার হতে হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial