প্রধান সূচি

পাইকগাছায় মা সমাবেশ অনুষ্ঠিত

গ্রামীণ জনগোষ্ঠির উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের লক্ষে পাইকগাছায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় মেলেক পুরাইকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মা সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপ-প্রধান তথ্য কর্মকর্তা পিআইডি খুলনা ম. জাভেদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মেহেদী হাসান, পাইকগাছা উপজেলা সম্মিলিত সম্মেলন জোটের আহবায়ক ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান, ইউপি সদস্য জাকির হোসেন লিটন।

জেলা তথ্য অফিসের শেখ মোঃ ইমরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ মোড়ল, সহকারী শিক্ষক সুচিত্র রানী অধিকারী, আব্দুর রাজ্জাক সরদার, তরুণ সাধু প্রমুখ। মা সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী ও মহিলা অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial