উপজেলা নির্বাচন
মঠবাড়িয়ায় যুবলীগ নেতা নওরোজের শোডাউন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ পৌর শহরে বিশাল সোডাউন করেন। রবিবার বিকেলে তিনি উপজেলা যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন, থ্রী হুইলার যান্ত্রীক যান শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির সহস্রাধিক নেতাকর্মী নিয়ে যুবলীগ কার্যালয় থেকে বিশাল মিছিল বের করেন।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সহ-সভাপতি মাইনুল আহসান, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক ফাহমিদা মুন্নি, যুবলীগ নেতা আবুল কালাম মোল্লা, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, যুবলীগ নেতা লাভলু তালুকদার, কলেজ ছাত্রলীগ সভাপতি মিজান ফরাজী, তাতীঁলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ।
বক্তারা মাদক, সন্ত্রাস ও দুর্নিতি মুক্ত সমাজ গড়ার লক্ষে শাকিল আহমেদ নওরোজকে আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনায়ন দেয়ার দাবী জানান।
