প্রধান সূচি

মঠবাড়িয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মঠবাড়িয়া কে এম লতীফ ইনিষ্টিটিউশন এর ৪ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের মাঠে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য আজীম-উল-হক, জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমীন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাশেদ হাওলাদার, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান এ বি এম ফারুক হাসান, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক আবদুস সালাম আজাদী, সাবেক শিক্ষক নাছির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial