প্রধান সূচি

ভান্ডারিয়ায় চায়না প্রজেক্টের গাড়ী বাঁচাতে গিয়ে প্রাণ গেল ড্রাইভারের

পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার সকালে নদমুলা ইউনিয়নের চরখালী এলাকা সংলগ্ন কঁচা নদীতে চায়না প্রজেক্টের পাইলিংয়ের ব্লকের কাজ চলাকালে ব্লক ওঠানো গাড়ী বাঁচাতে গিয়ে ড্রাইভার চপল হাওলাদার (২২) গাড়ীসহ নদীতে পড়ে নিহত হয়েছে। সরেজমিনে গেলে চপলের সহকর্মীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কঁচা নদীর তীর থেকে একটি ব্লক টানা ট্রাকে ব্লক নিয়ে নদীতে থাকা জেটিতে রেখে গাড়ীটি পুনরায় তীরে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি জেটি লাগোয়া কঁচা নদীতে পড়ে যায়। এতে গাড়ীর ড্রাইভার চপল নদীতে পড়ে নিখোঁজ হয়। ঘটনার ২ ঘন্টা পর বরিশাল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে ৪ সদস্যের একটি ডুবুরী দল এসে দুপুর সাড়ে ১২ টার দিকে ডুবুরী মো. নবির উদ্দিন লাশের সন্ধান পেয়ে জানান লাশটি ট্রাকের নীচে চাঁপা পড়ে। এরপর ডুবুরী দল এবং স্থানীয়দের যৌথ উদ্যোগে বেলা ২ টার দিকে নিখোঁজ ড্রাইভার চপলের লাশ উদ্ধার করা হয়। তবে ট্রাকটির উদ্ধার কাজ চলছে।

গত ২ দিন আগে নদমুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা সন্তোষ হাওলাদারের ছোট ছেলে চপল এ ড্রাইভারের কাজের নিয়োগ পায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial