ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামের উপজেলা নির্বাচনী মতবিনিময় সভা
ভান্ডারিয়ায় বৃহস্পতিবার বিকেলে ৭১নং মধ্য ভান্ডারিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনীয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য কাদের হোসেন এর নের্তৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু জমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল ফারুক রাজ্জাক, পৌর আওয়ামী লীগের আহবায়ক স্বপন সিকদার, পৌর কাউন্সিলর জালাল উদ্দিন সিকদার, জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন, কাউন্সিলর হারুন মুন্সী, আব্দুস ছালেক তালুকদার, যুব সংহতির নেতা বাদল সিকদার, যুবলীগের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন লিটন পেশকার, ভিটাবাড়ীয়া ইউপি সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ছাত্র সমাজের যুগ্ম আহাবয়ক আফজাল হোসেন সরদার, সাবেক ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যুব সংহতির যুগ্ম আহবায়ক বাহাদুর সরদার, হ্যান্ড লিং শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক শহিদ সরদার, সাবেক সাধারণ সম্পাদক জামাল সরদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন মোঃ মিরাজুল ইসলামের মত যোগ্য নেতা আমাদের উপজেলায় পেয়ে আমরা ধন্য। তাই ভান্ডারিয়া উপজেলার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী কাজ করার ঘোষণা দেন।
