ভান্ডারিয়ার চরখালী ফেরী ১ঘন্টা ডুবো চড়ে আটকা পড়ায় যাত্রীদের দুর্ভোগ
পিরোজপুর ভান্ডারিয়া চরখালী ফেরীটি শুক্রবার দুপুরে প্রায় ১ঘন্টা ডুবো চড়ে আটকে পরে। ফলে ভান্ডারিয়া এবং তার পার্শবর্তী উপজেলা মঠবাড়িয়া, পাথরঘাটা, আমুয়া, কাঠালিয়াসহ দক্ষিণের প্রায় ১০টি রুটে চলাচলকারি যাত্রীদের পড়তে হয় চড়ম দুর্ভোগে।
স্থানীয় সুত্রে জানা যায়, ফেরীটির একটি ইঞ্জিন বিকল থাকায় ভাটির সময়ে প্রায়ই ডুবো চড়ে আটকা পরে। তখন যাত্রীদের অতিরিক্ত টাকা দিয়ে ট্রলারে পাড় হতে হয়। 
এ বিষয়ে ফেরির স্টাফ মো. কামরুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় ফেরিটি চরখালি ঘাটের ভান্ডারিয়া অংশ থেকে ছেড়ে পিরোজপুরের টগরা অংশে গিয়ে ১১টা ৪৭ মিনিটের সময় একটি ডুবো চড়ে আটকে পরে। এসময় ফেরীটি অতিরিক্ত বোঝাই থাকায় এবং শেষ ভাটিতে নদীতে পর্যাপ্ত পানি না থাকায় চড়ে আটকা পরে। পরে জোয়াড়ে পানি বাড়লে এবং ফেরীতে থাকা মোটর সাইকেল ও যাত্রীদের ট্রলারে করে তীরে এনে ফেরীটি হালকা করে সাভবিক ভাবে ঘাটে আনা হয়।
তিনি আরো জানান, এ সমস্য বহু দিনের। যার ফলে রাতে আমরা ফেরি পারাপার করিনা। দিনের বেলায় ফেরি চলাচল করলেও এ ধরনের ঘটনা নতুন কিছু নয়।
