ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধে আহত-৩
ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে তিন জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে কথার কাটাকাটিতে একপর্যায় স্বপন মন্ডল ও মনোজ গ্রুপ উত্তম বেপারীর উপর হামলা করে। তারা প্রথমে উত্তম বেপারীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে উভয়পক্ষের হামলায় আরও দুই জন আহত হয়। গুরুতর আহত উত্তম বেপারীকে উদ্বার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় মাদকসেবী কলেজ ছাত্রের কারাদন্ড (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামকে আ’লীগের একক প্রার্থী ঘোষণা »
