প্রধান সূচি

ভান্ডারিয়ায় মিরাজুল ইসলাম একতা যুব সংঘ ক্লাবের উদ্বোধন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৌর শহরের দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া রবিবার বিকেলে ৭৪নং দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মিরাজুল ইসলাম একতা যুব সংঘ ক্লাব উদ্বোধন করা হয়েছে। এ সময় ক্লাবের প্রতিষ্ঠাতা ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান একতা যুব সংঘের নেতৃবৃন্দ। পরে দোয়া মোনাজাত করা হয়।

দোয়া অনুষ্ঠানে একতা যুব সংঘ ক্লাবের সভাপতি মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. দুলাল আকন, ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. গনি মোল্লা, একতা যুব সংঘের সদস্য মো. জুয়েল হাওলাদার, মো. ফরিদ আকন, মো. জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial