প্রধান সূচি

তীব্র শীতে ঝড়ে পড়ছে পান

কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে পিরোজপুরের পান চাষীরা

পিরোজপুর জেলায় এ বছর ৭০৬ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। ঘন কুয়াশা ও তীব্র শীতে ছত্রাকজনিত অজ্ঞাত রোগে লতা থেকে পান পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে এসব পান বরজে। বর্তমানে পানের বাজার মূল্য পোন প্রতি ১৫০-২০০ টাকা থাকলেও এ ঝরা পান বিক্রি হচ্ছে প্রতি পোন মাত্র ৫০-৬০ টাকা দামে। ফরে চাষীরা ধারনা করছেন এ বছর জেলার পান চাষীদের কোটি টাকার ক্ষতি হবে।

পান চাষীরা বলেন, প্রতিবছর শীতের সময় তারা পানের বরজে পলিথিনের আচ্ছাদনে শীত ঠেকালেও এ বছর একই ব্যবস্থা করেও কোন কাজ হচ্ছে না। কয়েকদিন ধরে প্রতিটি লতার পান হলুদ হয়ে মাটিতে পড়ে যাচ্ছে।

তারা আরো জানান, বর্তমান সময় হল বাজারে পান বিক্রী করার সময়। সারা বছর বরজে কাজ করে এ সময় কিছুটা লাভের মুখ দেখেন তারা। কিন্তু এবছর তারা লাভ তো দূরের কথা আসল টাকাই তাদের আসবে না বলে ধারনা করছেন।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রকৌশলী দিপঙ্কর চন্দ্র্র বালা জানান, জেলা কৃষি অফিসের পক্ষ থেকে পান চাষীদের শীতের সময় পলিথিন দিয়ে পানের বরজ ঢেকে ও চারপাশে বেরা দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শীত একটু বেশি থাকার কারনে পান পাতা ঝড়ে যাচ্ছে। এ ব্যাপরে কৃষি অফিসের কিছু করার থাকে না বলে জানান তিনি।

এদিকে চাষীদের দাবি, শীতের পরে যদি পান চাষীদের সরকারের পক্ষ থেকে সরকারী সাহায্য প্রদান করা হয় তাহলে তারা ঘুড়ে দ্বাড়াতে পারবে এমনটাই চাওয়া পান চাষীদের।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial