পিরোজপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
পিরোজপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল বুধবার সকালে সিভিল সার্জন অফিস সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. ইদ্রিস আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার ও ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন শুকুর, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি গৌতম নারায়ন চৌধুরী, বিটিভি প্রতিনিধি এস. এম পারভেজ, ডেইলী অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, দৈনিক সংবাদ প্রতিনিধি এ. কে. আজাদ, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এবং চ্যানেল আই ও দৈনিক সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, নিউট্রিশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী জিল্লুর রহমান প্রমুখ।
জানা যায়, এবছর ১ লাখ ২২ হাজার ৯২৪ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ জানুয়ারি ১৩৭৬টি টিকাদান কেন্দ্রে ৪১৭ জন এনজিও কর্মীসহ মোট ২ হাজার ৭৫২ জন ভলান্টিয়ার ৬-১১ মাস বয়সী ১৩ হাজার ৭০৩ ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ২২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
