প্রধান সূচি

Wednesday, January 16th, 2019

 

শিল্পকলা একাডেমির গুনীজন সম্মাননা পদক পেলেন কাউখালীর সুব্রত রায়

পিরোজপুরে শিল্পকলা একাডেমির গুনীজন সম্মাননা পদক পেলেন কাউখালীর বিশিষ্ট সংস্কৃতিজন সুব্রত রায়। পিরোজপুরে লোক সংস্কৃতিতে অসামান্য অবদান রাখায় সুব্রত রায় ২০১৬ সালের এ পদকে ভূষিত হন। গত মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ২০১৬ ও ২০১৭ সালে শিল্পকলার বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ গুনীজন সম্মাননা পদক প্রদান করা হয়। ৫টি ক্যাটাগরিতে প্রতি বছর পাঁচ জন করে এবারে পিরোজপুরের মোট দশজন গুনী শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমী গুনীজন সম্মাননা প্রদক দেওয়া হয়েছে। পদকপ্রপ্তদেরকে উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি সনদ, পদক ও দশ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

পিরোজপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল বুধবার সকালে সিভিল সার্জন অফিস সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. ইদ্রিস আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার ও ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন শুকুর, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি গৌতম নারায়ন চৌধুরী, বিটিভি প্রতিনিধি এস. এম পারভেজ, ডেইলী অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, দৈনিক সংবাদ প্রতিনিধি এ. কে. আজাদ, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এবং চ্যানেল আই ও দৈনিক সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, নিউট্রিশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী জিল্লুর রহমান প্রমুখ। জানা যায়, এবছর ১ লাখ ২২ হাজারবিস্তারিত পড়ুন


আলোর ফেরিওয়ালা

ইন্দুরকানীতে ৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ

ইন্দুরকানীতে ৫ মিনিটেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন গ্রাহকরা। কাগজপত্র ঠিক থাকলেই তাৎক্ষনিক ভাবে গ্রাহকদের মিটার সংযোগ দেয়া হচ্ছে। পিরোজপুর পল্লী বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ইজিবাইকে করে গ্রাহকদের দ্বারে দ্বারে গিয়ে এভাবে সেবা দেয়া হচ্ছে। প্রতিটি গ্রাহক ৪৫০ টাকার বিনিময়ে কোন ঘুষ ছাড়াই বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন। গতকাল বুধবার উপজেলার ইন্দুরকানী গ্রামে গ্রাহক আসাদ হোসেনের মিটার সংযোগের মাধ্যমে ইন্দুরকানীতে আলোর ফেরিওয়ালা তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর পল্লি বিদ্যুৎ সমিতির পরিদর্শক আঃ করিম, বালিপাড়া পল্লি বিদ্যুৎ অফিসের ইনচার্জ মো. ইসলাম হোসেন প্রমুখ ইন্দুরকানী গ্রামের গ্রাহক আসাদ হোসেন জানান, কোনবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

ইন্দুরকানীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক পানি সম্পদ মন্ত্রী পিরোজপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত দুঃস্থ কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার পত্তাশী, পাড়েরহাট ও বালিপাড়া ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জেপির সহ-সভাপতি মো. কাওসার আহম্মেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন, দুঃস্থ্য কল্যাণ সমিতির উপদেষ্টা মো. ফিরোজ রব্বানী, প্রশাসনিক কর্মকর্তা আতাহার আলী, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মো. মজনু হোসেন রনি, যুগ্ম আহ্বায়ক মুনান সিকদার, মো. রাসেলবিস্তারিত পড়ুন


চিতলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান মধুসূদন

একাদশ তম জাতীয় সংসদের আমেজ শেষ হতে না হতেই দেশের অন্যান্য উপজেলার ন্যায় বাগেরহাটের চিতলমারীতেও বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। আসন্ন এ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রার্থীতা ঘোষণা করে বিভিন্ন ভাবে স্ব-স্ব প্রচারণার কাজে ব্যস্ত রয়েছেন। নুতন-পুরাতন মিলে প্রায় দুই ডজন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এবার প্রথম বারেরমত চিতলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসির কাছে দোয়া ও সমর্থন চেয়ে প্রচারণা শুরু করেছেন সাবেক ছাত্রনেতা মধুসূদন বৈরাগী। নব্বইয়ের দশকের চিতলমারী উপজেলার জনপ্রিয় ও পরিছন্ন ছাত্রনেতা, শেরে বাংলা ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় গ্রামীন জনগোষ্ঠির উন্নয়নে তথ্য অফিসের উদ্যোগে সংগীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শন

গ্রামীন জনগোষ্ঠির উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের অধিনে খুলনা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বুধবার সকালে গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংগীতানুষ্ঠান এবং মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে বড় পর্দায় চলচিত্র প্রদর্শন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে জারিগান পরিবেশন করেন আব্দুল মজিদ বয়াতী ও তার দল। এ সময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কাজী ওয়াজেদ, প্রধান শিক্ষক পূর্ণিমা ঘোষ, জেলা তথ্য অফিসের শেখ ইমারুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, শেখ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শংকর কুমার রায় চৌধুরী, গৌতম রায়, তরিকুল আযম, আয়শা খাতুন, অভিভাবক শেখ মিরন উল্লাহ, শেখ শহিদুল ইসলাম সহ বিদ্যালয়ের অভিভাবকবিস্তারিত পড়ুন


পাইকগাছায় দলবাজ-দখলবাজ, দুর্নীতিবাজ নিয়োগ বানিজ্যের দিন শেষ হয়েছে …এমপি বাবু

খুলনা-৬ আসনের নবীন এমপি আকতারুজ্জামান বাবু শপথ গ্রহনের পর প্রথম সরকারী সভায় নির্বাচনে তাঁর বিপুল বিজয়কে সততা নিষ্ঠার সাথে এ জনপদের মানুষের সেবা ও কল্যনে জীবন উৎসর্গ করার কথা জানিয়েছেন। তিনি সুশাসন নিশ্চিত করেত নির্বাচনী এলাকায় অতিতের মতো দলবাজ, দখলবাজ, চাঁদাবাজি সহ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্যের দিন শেষ হয়েছে বলে ঘোষনা দেন। পাইকগাছা উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি সরকারের লক্ষ্য উদ্দেশ্য পূরনে বঙ্গবন্ধুর স্বপ্ন দূর্নীতি মুক্ত, ক্ষুধা দারিদ্রমুক্ত অ-সাম্প্রদায়িক দেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করে গত ৩০ ডিসেম্বরেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠি আওয়ামী লীগে উপজেলা নির্বাচনী হাওয়া

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ না হতেই স্বরূপকাঠিতে ক্ষমতাসীন দলের লোকদের মধ্যে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। নির্বাচনে প্রার্থী হতে আগেভাগেই প্রস্তুতি নিয়ে লবিং চালাচ্ছেন দলের সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাডঃ এস এম ফুয়াদসহ দলের একাধিক মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে বেশ জোরেসোরে। কর্মী সমর্থকরা নিজ নিজ পছন্দের নেতাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে ইতোমধ্যে দাবি উত্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। রাজনৈতিক যে কোন আলাপ-আলোচনায়বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ার ধানের শীষ প্রার্থীসহ ২২ নেতা কর্মীর জামিন

পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালসহ ২২ বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছে হাইকোর্ট। গত মঙ্গলবার বিচারপতি জাফর আহম্মেদ ও রেজাউল হক এর হাইকোর্ট এর দৈ¦ত বেঞ্জ এ আদেশ দেন। জানাগেছে, নাশকতা চেষ্টার অভিযোগে দায়ের করা পুলিশের দুইটি মামলায় উচ্চ আদালতের চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে থাকা আসামীরা গত ৭ জানুয়ারী সোমবার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে বিচারিক হাকিম আব্দুল মন্নান জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এতে মঠবাড়িয়া আসনের বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে আটক ৩৮

বাগেরহাট সদরসহ ৯টি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাগেরহাট পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা করা হয়েছে। আটকৃতদের আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial