ইন্দুরকানীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
ইন্দুরকানীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক পানি সম্পদ মন্ত্রী পিরোজপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত দুঃস্থ কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার পত্তাশী, পাড়েরহাট ও বালিপাড়া ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জেপির সহ-সভাপতি মো. কাওসার আহম্মেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন, দুঃস্থ্য কল্যাণ সমিতির উপদেষ্টা মো. ফিরোজ রব্বানী, প্রশাসনিক কর্মকর্তা আতাহার আলী, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মো. মজনু হোসেন রনি, যুগ্ম আহ্বায়ক মুনান সিকদার, মো. রাসেল হোসেন, যুগ্ম সদস্য সচিব জসিম মীর প্রমুখ।
Please follow and like us:
« চিতলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান মধুসূদন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে ৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ »
