Wednesday, January 16th, 2019
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ১
বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের সহকারি আব্দুর রহিম (১৭) নিহত হয়েছেন। এসময় ট্রাক চালক শামীম শেখ (৩০) আহত হন। গতকাল বুধবার সকালে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার কদমদী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আব্দুর রহিম (১৭) গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈড় গ্রামের শান্ত মোল্লার ছেলে। বাগেরহাট মহাসড়ক পুলিশের কাটাখালী থানার উপ পরিদর্শক (এসআই) মলায়েন্দ্র নাথ রায় বলেন,বুধবার সকালে গোপালগঞ্জ থেকে মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি প্লাস্টিকের ব্যারেল বোঝাই ট্রাক মহাসড়কের কদমদী এলাকায় পৌছেবিস্তারিত পড়ুন
