প্রধান সূচি

আলোর ফেরিওয়ালা

ইন্দুরকানীতে ৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ

ইন্দুরকানীতে ৫ মিনিটেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন গ্রাহকরা। কাগজপত্র ঠিক থাকলেই তাৎক্ষনিক ভাবে গ্রাহকদের মিটার সংযোগ দেয়া হচ্ছে। পিরোজপুর পল্লী বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ইজিবাইকে করে গ্রাহকদের দ্বারে দ্বারে গিয়ে এভাবে সেবা দেয়া হচ্ছে। প্রতিটি গ্রাহক ৪৫০ টাকার বিনিময়ে কোন ঘুষ ছাড়াই বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন।

গতকাল বুধবার উপজেলার ইন্দুরকানী গ্রামে গ্রাহক আসাদ হোসেনের মিটার সংযোগের মাধ্যমে ইন্দুরকানীতে আলোর ফেরিওয়ালা তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর পল্লি বিদ্যুৎ সমিতির পরিদর্শক আঃ করিম, বালিপাড়া পল্লি বিদ্যুৎ অফিসের ইনচার্জ মো. ইসলাম হোসেন প্রমুখ ইন্দুরকানী গ্রামের গ্রাহক আসাদ হোসেন জানান, কোন ঘুষ ছাড়াই ৫ মিনিটের মধ্যেই বিদ্যুৎ সংযোগ পেয়েছি।

বালিপাড়া পল্লি বিদ্যুৎ অফিসের ইনচার্জ মো. ইসলাম হোসেন জানান, গ্রাহকের সঠিক কাগজপত্র থাকলে কোন ঝামেলা ছাড়াই ৫ মিনিটের মধ্যে মিটার সংযোগ দেয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial