প্রধান সূচি

ইন্দুরকানীতে জেলা প্রশাসকের ভুমি অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

নুুতন বছরও নুতন সরকার শুরুতেই পিরোজপুের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসাইন ইন্দুকানীতে ভুমি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। গতকাল মঙ্গলবার পিরোজপুরের জেলা প্রশাসক শুরুতে ইন্দুকানী উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন এবং ভুমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে বলেন। পরে তিনি পত্তাশী ইউনিয়ন পরিষদ, ইন্দুরকানী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইন্দুরকানী এম. ইউ. মডেল মাধ্যমিক বিদ্যালয়ও পত্তাশী ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাকের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার। তিনি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় শিক্ষার্থীদের সাথে পাঠদানের বিষয় কথা বলেন এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেনীতে পাঠ উপাস্থাপনের জন্য নির্দেশনা দেন। নুতন বছর শুরুতে নুতন উদ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মর্তাদের কাজ করতে বলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial