ভান্ডারিয়ায় শীতার্তদের মাঝে আল আরাফা ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ
ভান্ডারিয়ায় গতকাল সোমবার বিকেলে আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে ব্যাংক মিলনায়তনে প্রতি বছরের ন্যায় এবছরও উপজেলার বিভিন্ন এতিম খানার এতিম নিবাসী এবং অসহায় শীতার্ত নারী-পুরুষে মাঝে বিনা মূল্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাওলানা হাজী ইদৃস তালুকদার।
এসময় ৩০০ মানুষের মাঝে বিতরণ কাজে অন্যান্যের মধ্যে অংশ নেন ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মো. আবু বক্কর সিদ্দিক, বিএমএসএফ এর উপজেলা সভাপতি বিশিষ্ট ঠিকাদার মো. গোলাম মোস্তফা জাফরান জোমাদ্দার, ব্যাংক কর্মকর্তা মো. জাকির হোসেন, মো. হাবিবুর রহমান, সাইফুল ইসলাম ও মাওলানা মহিবুল্লাহ প্রমূখ।
Please follow and like us:
« চিতলমারীতে পিতার মামলা থেকে স্বামীকে বাঁচাতে সংবাদ সম্মেলন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা »
