প্রধান সূচি

গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামীসহ পাঁচ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা

মঠবাড়িয়ায় শাহীনুর বেগম (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে, কুপিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী, শ^শুর ও শাশুড়িসহ পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তরা হলেন, আহত গৃহবধূ শাহীনুরের স্বামী উপজেলার ফুলঝুড়ি গ্রামের সোলায়মান শরীফ (২৩), দেবর জব্বার শরীফ (২১), রহিম শরীফ (১৯), শ^শুর ফজলুল হক শরীফ (৫০) ও শ^াশুড়ি সুফিয়া বেগম(৫০)। নির্যাতিত গৃহবধূর বড় ভাই নাছির উদ্দিন বেপারী বাদি হয়ে বুধবার রাতে এ মামলা দায়ের করেছেন।

থানা ও আহত গৃহবধূর পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত শাহজাহান বেপারীর মেয়ে গার্মেন্ট কর্মী শাহীনুর বেগমের সাথে একই উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের ফজলুল হক শরীফের ছেলে সোলায়মান শরীফের সাথে ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর মাসে পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়। বিয়ের সময় শাহীনুরের পরিবার লক্ষাধিক টাকার মালামাল উপহারসহ তাকে শ^শুর বাড়িতে তুলে দেন। বিয়ের পর থেকেই নানা কলহ শুরু করে গৃহবধূর শ^শুর বাড়ির লোকজন। প্রায় মারধরের শিকার হন শাহীনুর। এরপর স্বামী সোলায়মান শরীফসহ শাহীনুর চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকুরি নেন। সেখানে চাকুরিরত অবস্থায় গত মঙ্গলবার সে বাবার বাড়িতে বেড়াতে যায়। বুধবার সকালে তার স্বামী মোবাইল ফোনে কল দিয়ে শাহীনুরকে বাড়িতে আসতে বলে। গৃহবধূ শাহীনুর শ^শুর বাড়িতে আসামাত্রই অকথ্য গালিগালাজ করে স্বামী ও শ^শুর বাড়ির লোকজন। এক পর্যায় তাকে শ^শুর বাড়িতে গ্রহণ না করার হুমকি দিলে শাহীনুর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী শ^শুর দেবর মিলে লাঠি দিয়ে বেদম পিটুনী দিয়ে ঘর থেকে বের করে। একপর্যায় তার দেবর জব্বার শরীফ ও রহীম শরীফ মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলায় ফাসঁ দিয়ে গুরুতর জখম করে। এতে  শাহীনুরের ডান ও বামহাতের কবজি, ডান পা কেটে যায় ও গলায় জখম হয়। এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে আহত গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত গৃহবধূ বর্তমানে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।

আহত গৃহবধূর ভাই মামলার বাদি মো. নাছির উদ্দিন বেপারী অভিযোগ করেন, বিয়ের পর থেকেই আমার বোনের ওপর তার শ^শুরবাড়ির লোজকন শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। তাকে স্বামীর সংসার থেকে তাড়িয়ে দিয়ে পিটিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস. আই. মো. শওকত হোসেন বলেন, আহত গৃহবধূর ভাই বাদি হয়ে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial