প্রধান সূচি

সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

হিন্দু সম্প্রদায়রে অন্যতম র্ধমীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। প্রতি বছর মাঘ মাসের পঞ্চম তীথীতে এ পূজার আয়োজন করা হয়। তীথী হিসেবে এ বছর ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ জ্ঞানের আলো ছড়াতে আসবেন বিদ্যা দেবী সরস্বতী। পূজায় অগণীত ভক্ত এদিন বীদ্যা ও জ্ঞানরে অধীষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুর্ষ্পাঘ্য র্অপণ করবনে।
বিদ্যা দেবীকে স্বাগত জানাতে বর্তমানে সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের মৃৎ শিল্পীরা। শহরের পাল পাড়ায় চলছে ছোট বড় বিভিন্ন সাইজরে প্রতিমা তৈরীর কাজ। সেখানে গিয়ে দেখা গেছে খড় মাটি দিয়ে তৈরী হচ্ছে প্রতিমার ব্যানা। পাশাপাশি ব্যানার গায়ে দেয়া হচ্ছে মাটির প্রলেপ। আবার কেউ কেউ তৈরী করছেন প্রতিমার অলংকারসহ আনুষঙ্গিক দ্রব্যাদী।
এ সময় মৃৎ শিল্পী পরীমল পালের কাছে জানতে চাইলে তিনি বলনে, আমরা সারাবছর বিভিন্ন প্রতিমা তৈরী করে থাকি। সামনে সরস্বতী পূজা। এ উপলক্ষে বিদ্যা দেবী সরস্বতীর প্রতিমা বানাচ্ছি। এক একটি প্রতিমা ২০০ টাকা থেকে ৮ হাজার টাকায় বিক্রি করা হবে। তবে অনেকেই তাদের পছন্দ মতো প্রতিমা তৈরী করতে অর্ডার দিচ্ছেন। সে ক্ষেত্রে দামটা একটু বেশি হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial