প্রধান সূচি

মঠবাড়িয়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ২২ নেতাকর্মী জেল হাজতে

নাশকতা চেষ্টার অভিযোগে মঠবাড়িয়া থানা পুলিশের দায়ের করা ৩টি মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী রুহুল আমিন দুলালসহ ২২ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত।

উচ্চ আদালত থেকে আগাম জামিনের সময় শেষ হওয়ায় নেতাকর্মীরা গতকাল সোমবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক মো. আব্দুল মান্নান জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করেছেন।

জেলা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার অভিযোগে গত ৬ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়া ৮ নভেম্বর মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক শওকত হোসেন বাদী হয়ে অনুরূপ অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও ৬০ জন অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় পৃথক দুটি মামলাটি দায়ের করেন।

ওই মামলায় উচ্চ আদালত রুহুল আমীন দুলালসহ এ ২২ নেতাকর্মীকে ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial