প্রধান সূচি

Monday, January 7th, 2019

 

পিরোজপুরে আ’লীগের আনন্দ মিছিল

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী’র শপথ নিলেন শ ম রেজাউল করিম

নতুন মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পেলেন পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম। মন্ত্রী হিসেবে তিনি গতকাল সোমবার শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিকেল ৩ টায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে এ শপথ পড়ান। শ. ম. রেজাউল করিমের মন্ত্রীত্ব লাভের মধ্য দিয়ে অবশেষে পিরোজপুর-১ আসনের জনগনের ২৮ বছরের বঞ্চনার অবসান ঘটলো। দীর্ঘ ২৮ বচল পর এ আসনে সংসদ সদস্য মন্ত্রীর দায়িত্ব পেলেন। ফলে পিরোজপুর সদর, নাজিরপুর ও স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলাবাসী বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়িতবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বেকুটিয়া সেতু নির্মানে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরনের অর্থ বিতরণ

পিরোজপুরে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু) নির্মান প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরনের অর্থ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার সেতু সংলগ্ন কুমিরমারা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের হাতে ক্ষতিপূরনের অর্থের চেক প্রদান করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শারিকতলা-ডুমুরিতলা ইউপি চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন অধিগ্রহণকৃত জমির ৪ জন মালিককে ক্ষতিপূরনের অর্থ বাবদ ১ কোটি ৭৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এনিয়েবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ফুটপথের দোকানে শীতবস্ত্র বিক্রির ধুম লেগেছে

পিরোজপুরে ফুটপথের (পুরাতন মার্কেট) নতুন-পুরাতন শীত বস্ত্রের দোকানগুলোতে শীতবস্ত্র বিক্রির ধুম লেগেছে। পৌষের শুরুতে শীত জেকে রসেছে। প্রচন্ড শৈত প্রবাহ ও হাঁড় কাঁপানো শীতে মানুষসহ প্রাণীকূল হয়ে পড়েছে জুবোথুবো। এই শীতে প্রত্যেকের জন্য শীতবস্ত্র আবশ্যক হয়ে পড়েছে। নিম্নআয়ের মানুষ ও দরিদ্রদের ভরসা কমদামের ফুটপথের শীতবস্ত্রের দোকান। যে যার সাধ্যমত শীতবস্ত্র ক্রয় করছে। ফুটপথের পুরাতন কাপড়ের দোকানগুলোতে মাঝে মধ্যে ভাল মানের পোশাক পাওয়া যায়। যা দেখতে একেবারেই নতুনের মত। তাই এসব দোকানগুলোতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের ভীড় লেগেইে রয়েছে। আবার মাঝে মাঝে ধনীদেরও আনাগোনা দেখা যাচ্ছে। তীব্র শীতে নতুন শীতবস্ত্রের পাশাপাশি পুরাতনবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ২২ নেতাকর্মী জেল হাজতে

নাশকতা চেষ্টার অভিযোগে মঠবাড়িয়া থানা পুলিশের দায়ের করা ৩টি মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী রুহুল আমিন দুলালসহ ২২ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত। উচ্চ আদালত থেকে আগাম জামিনের সময় শেষ হওয়ায় নেতাকর্মীরা গতকাল সোমবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক মো. আব্দুল মান্নান জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করেছেন। জেলা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং জাতীয় সংসদ নির্বাচনকেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে দুঃস্থদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

পিরোজপুরে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। গতকাল সোমবার বিকেলে ও সন্ধ্যার পরে তিনি সদর উপজেলার বিভিন্ন স্থানে কয়েকশত দুঃস্থ ও শীতর্তদের এ কম্বল বিতরণ করেন। বিকেল ৫ টায় জেলা প্রশাসক উপজেলার কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের ১০০টি পরিবারকে কম্বল বিতরণ করেন। সন্ধ্যার পরে পৌর শহরের হুলারহাট, সিও অফিস, ডিসি অফিস এলাকাসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


চিতলমারীতে খাবারে চেতনানাশক প্রয়োগ ॥ অসুস্থ ৪

বাগেরহাটের চিতলমারীতে খাবারে দুর্বৃত্তদের চেতনানাশক প্রয়োগে একই পরিবারের ৪জন অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদেরকে চিতলমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাবেক চরবানীয়ারী ইউপি চেয়ারম্যান মুকুল কুমার মন্ডলসহ স্থানীয়রা জানান, উপজেলার চরবানীয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের কেশব মন্ডলের বাড়িতে রবিবার রাত ৯ টার দিকে দুর্বৃত্তরা কৌশলে রাতের খাবারে চেতনানাশক প্রয়োগ করে। ওই খাবার খেয়ে কেশব মন্ডল (৯০), কামনা মন্ডল (৪০), ঋতু মন্ডল (১৬) ও সুব্রত মন্ডল (১২)সহ একই পরিবারের ৪জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি প্রতিবেশিরা জানতে পেরে তাদের উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু

বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে সোমবার সকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ‘ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট’ প্রতিযোগিতা। সকালে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপানায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু প্রমুখ। উদ্বোধনী খেলায় যশোর দেলা ক্রিকেট দল ১৯৮ রানে নড়াইল জেলা দলকে পরাজিত করে। টসে জয়ী হয়ে প্রথমার্ধের খেলায় যশোরহ জেলা দলবিস্তারিত পড়ুন


বাগেরহাটে শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বাগেরহাট ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. মতিন হাওলাদারের বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করার জন্য বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও অভিভাবকবৃন্দের পক্ষে খুলনা দুর্নীতি দমন কমিশন বরাবর লিখিত অভিযোগ করেছেন মো. আবুল কালাম আজাদ নামের জনৈক ব্যক্তি। খুলনা দুর্নীতি দমন কমিশন বরাবর লিখিত অভিযোগে জানা যায়, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালিন আ. মতিন হাওলাদার বার্ষিক ভোজ অনুষ্ঠানে জন্য ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে বার্ষিক ভোজের সকল টাকা টিফিন ফান্ড থেকে খরচ করেছেন এবং ছাত্রদেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial