প্রধান সূচি

পিরোজপুরে দুঃস্থদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

পিরোজপুরে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। গতকাল সোমবার বিকেলে ও সন্ধ্যার পরে তিনি সদর উপজেলার বিভিন্ন স্থানে কয়েকশত দুঃস্থ ও শীতর্তদের এ কম্বল বিতরণ করেন। বিকেল ৫ টায় জেলা প্রশাসক উপজেলার কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের ১০০টি পরিবারকে কম্বল বিতরণ করেন। সন্ধ্যার পরে পৌর শহরের হুলারহাট, সিও অফিস, ডিসি অফিস এলাকাসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial