জেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি মাহমুদা হেনার উপর দুর্বৃত্তদের হামলা
পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদা হেনা দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের বসন্তপুল এলাকার তার নিজ বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
দুটি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে মাহমুদা হেনার গায়ে ইট পাটকেল ছুড়ে মেরে পালিয়ে যায় বলে জানা গেছে। এতে তিনি মাথা ও বুকে মারাত্মক আহত হন। রাতেই তাকে আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সদর থানায় অবিযোগ দেয়া হয়েছে।
আহত মাহমুদা হেনা অভিযোগ করে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে এডভোকেট শ. ম. রেজাউল করিমের পক্ষে নির্বাচনী মাঠে নামার কারণে তার উপর এ হামলা হয়েছে। এর কয়েকদিন আগে তার বোনের ছেলে সাদমান স্বপ্নিলের উপরও একই ভাবে হামলা করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটে ছেলের জন্য ভোট চাইলেন শেখ হেলাল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ »
