ঐক্যবদ্ধ থাকলে কোন সরকারই জনগণের অধিকার থেকে বঞ্চিত করতে পারে না … আনোয়ার হোসেন মঞ্জু
পিরোজপুর-২ আসনের মহাজোট মনোনীত প্রার্থী জেপি চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোন সরকারই জনগণের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। উন্নয়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পিরোজপুর তথা ভান্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানীর মানুষের ভাগ্যের উন্নয়র করতে হলে আপনাদের সবাইকে এক থাকতে হবে। তিনি বলেন, আগামীতে আ’লীগই সরকার গঠন করবে। সেই ধারবাহিকতা অব্যাহত রাখতে হলে মহাজোটের প্রার্থী হিসেবে আমার সাইকেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। সভায় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল ও তার ভাই পৌর মেয়র হাবিবুর রহমান মালেক এক মঞ্চে থাকায় দুই ভাইয়ের সমর্থকরা পৃথক পৃথক স্লোগানে সভা স্থল মাতিযে রাখে। এবং দুই ভাইয়ের সমর্থকরা আলাদা আলাদা ভাবে শোডাউন করে।
মঙ্গলবার বিকালে পিরোজপুর-২ (ইন্দুরকানী-ভান্ডারিয়া-কাউখালী) আসনের ইন্দুরকানীর মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাইসাইকেল মার্কার নির্বাচনী জনসভায় পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আ’লীগের সভাপতি ও সংসদ সদস্য একেএমএ আউয়াল, আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. আমিরুল ইসলাম মিলন, পিরোজপুর জেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান খালেক, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব জসিম উদ্দিন মীর প্রমুখ। সভায় আউয়াল ও মালেক দুই ভাইই আনোয়ার হোসেন মঞ্জুর সাইকেল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
