নৌকা মার্কায় ভোট দিন, উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখুন … শ. ম. রেজাউল করিম
বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট শ. ম. রেজাউল বরিম বলেছেন, নৌকা মার্কায় ভোট দিন, উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখুন। আওয়ামী লীগের সরকার আবারও ক্ষমতায় গেলে, শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে দক্ষিণাঞ্চলের উন্নয়ন আরও তরান্বিত হবে। পদ্মা সেতু নির্মিত হবে, দেশে মুক্তিযোদ্ধাদের ভাতা, প্রবীন ভাতা, বিধবা ভাতা অব্যাহত থাকবে। ছেলে-মেয়েরা বিনা বেতনে স্কুলে পড়তে পারবে, বিনামূলে বই পাবে, গরীব-দরিদ্র মানুষ সরকারীভাবে ঘর পাবে। দেশে কোন লোক দরিদ্র থাকবে না। বেকার যুবক-যুবতিদের চাকুরীর সংস্থান হবে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়ন করেছে, সারাদেশে মডেল মসজিদ করার পরিকল্পনা নিয়েছে। কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়ে কওমী শিক্ষা সনদের মর্যাদা দিয়েছে। শেখ হাসিনার সরকার দেশের ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে।
তিনি গতকাল রবিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা, ঝাউতলা, শংকরপাশাসহ বিভিন্ন স্থানে নির্বাচনী সভা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসব সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামী লীগ নেতা সাবেক পিপি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, তৌহিদুল ইসলাম হিরু, আমিনুল ইসলাম মিরণ, জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা রফিকুল ইসলাম সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু, সাবেক সহ-সভাপতি মাসুদ আহম্মেদ রানা, বর্তমান সভাপতি জহিদুল ইসলাম টিটুসহ জেলা, উপজেলাও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ. ম. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশে যোগাযোগ ব্যবস্থাসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। কমিউনিটি ক্লিনিক চালুসহ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হয়েছে। প্রতিটি জেলা সদরে ২৫০ শয্যার হাসপাতাল নির্মিত হচ্ছে। সারাদেশে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ আইটি সেবা পাচ্ছে। আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল বলেই দেশ আজ এতো উন্নতির দিকে যেতে পেরেছে। দেশের এ উন্নয়নকে আরও বেগমান করতে তাই আবারও আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, নৌকা মার্কায় বোট দিতে হবে।
এদিকে, এদিন সকালে এডভোকেট শ. ম. রেজাউল করিম পিরোজপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ, জেলা যুবলীগের নির্বাচনী বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সকাল ১১ টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা সমাবেশ।
দুপুর ১২টায় পুরাতন পৌরসভা ভবনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা যুবলীগের নির্বাচনী বর্ধিত সভা।
জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী বর্ধিত সভায় প্রধান অতিথি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ. ম. রেজাউল করিম ছাড়া আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিখিল চন্দ্র গুহ, সহ সম্পাদক মিজানুর রহমান মিজান, জহির উদ্দিন খসরু, এডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, সদস্য মশিউর রহমান মহারাজ প্রমুখ।
