উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন … শ ম রেজাউল করিম
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে (পিরোজপুর-স্বরূপকাঠি-নাজিরপুর) আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট শ.ম. রেজাউল করিম বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় জন্য কাজ করতে হবে। নৌকায় ভোট দিতে হবে। সোমবার সারেংকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে করফা বাজার মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রবীন শিক্ষক মো. আশরাফ আলী আকনের সভাপতিত্বে¡ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান খান তালুকদার, এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস. এম. ফুয়াদ, যুগ্ম সম্পাদক এস. এম. মুইদুল ইসলাম, পৌর মেয়র গোলাম কবির। সভায় সাবেক সাংসদ সদস্য অধ্যক্ষ মো.শাহ্ আলম বলেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবলে চলবে না। তাদের সর্বদা শক্তিশালী মনে করে কাজ করতে হবে। নেতা-কর্মীদের তিনি বলেন, তাদের (বিএনপি-জামাত) একজন কর্মী সমান আমাদের দশ জন কর্মী। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ ডিসেম্বর (ভোটের দিন) পর্যন্ত মাঠে থেকে নিরলসভাবে কাজ করার জন্য সবাইকে আহবান জানান।
