ইন্দুরকানীতে বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু
ইন্দুরকানীতে একদল যুবক পিকনিক খেতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎ স্পর্শে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক সাঈদুর (২৫) পত্তাশী গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, রবিবার বিজয় দিবস রাতে নিহত যুবক সাঈদুরের নেতৃত্বে আনন্দ উল্লাস করার জন্য স্থানীয় কতিপয় যুবক বাড়ীর পাশের্^র বাগানে বসে পিকনিক করছিল। কিন্তু রাতে একটি মসজিদ থেকে অবৈধ লাইন নিলেও তা বিচ্ছিন্ন না করে সবাই ঘুমিয়ে পড়ে।
সোমবার সকালে সাঈদুর লাইনের সংযোগ বিচ্ছিন্ন না করে বিদ্যুতের তার ঘুচাঁতে গেলে ছেড়া তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীযরা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন। ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তিনি জানান রাতে পিকনিক করে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন না করে তার ঘুচাঁতে গিয়ে বিদ্যুৎ স্পশের্^ মারা যায়। স্বজনদের কোন দাবী না থাকায় নিহতের লাশ দাফন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে তার ঘুঁচাতে গেলে বিদ্যুৎ স্পর্শে সাঈদুর মারা যায়।
