প্রধান সূচি

নাজিরপুরে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক লাহেল গ্রেফতার

চাঁদাবাজী মামলায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এইচ এম লাহেল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১২ টায় নাজিরপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত লাহেল মাহমুদসহ ৭ জনের নাম উল্লেখ করে শুক্রবার রাতে নাজিরপুর থানায় এ মামলা দায়ের করেন উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মৃত জবেদ আলী বিশ্বাসের ছেলে ছাত্তার বিশ্বাস।
লাহেল মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাজিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন। লাহেল দৈনিক যুগান্তর পত্রিকার নাজিরপুর প্রতিনিধি হিসেবে কাজ করছে। এছাড়া সে একটি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবও কর্মরত।
মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী ছাত্তার বিশ্বাস এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি শালিস ব্যবস্থা করে আসছেন। বিবাদীদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে বাদীর কাছে তারা দেড় লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। গত ১০ ডিসেম্বর ছাত্তার বিশ্বাসকে নাজিরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে পেয়ে বিবাদীরা চাঁদার জন্য খুন জখমের হুমকি দেয়। ওই দিন বাড়িতে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলার হোগলাবুনিয়া আয়নালের দোকানের সামনে বিবাদীরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আটক লাহেল মাহমুদ বাদীর (ছাত্তার বিশ্বাস) পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
নাজিরপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. মুনিরুজ্জামান মুনির বলেন, চাঁদাবাজীর অভিযোগে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial