প্রধান সূচি

নাজিরপুরে সাঈদী পুত্রকে অবাঞ্চিত ঘোষণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মানবতা বিরোধী অপরাধের মামলায় আমরণ কারাদন্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামিম বিন সাঈদীকে প্রত্যাখানসহ অবাঞ্চিত ঘোষণা করে নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা কমান্ড ও প্রজন্ম-৭১ ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর প্রেসক্লাবের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম, সাধারণ সম্পাদক সুমন হাওলাদার প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মানবতা বিরোধী অপরাধের মামলায় আমরণ কারাদন্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামিম সাঈদীকে প্রত্যাখানসহ অবাঞ্চিত ঘোষণা করে আগামী নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণার দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial