চিতলমারীতে মহিলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীনের পক্ষে নৌকায় ভোট চেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন চিতলমারী উপজেলা মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃৃবৃন্দ। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের উদ্যোগে একটি প্রচারণা মিছিল সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ে এক আলোচনা সভার আয়োজন করে।
এসময় নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি সুখময় ঘরামী, যুগ্ম-সধারণ সম্পাদক শেখ কেরামত আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হেলেনা পারভীন, সাধারণ সম্পাদিকা সঞ্চিতা সাহা, যুব মহিলা লীগ সভানেত্রী শিবানী বিশ্বাস, সাধারণ সম্পাদিকা সাবেরা বেগম প্রমুখ। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী।
