পিরোজপুরে এমপি আউয়ালসহ ৩ জনের মনোনয়নপত্র প্রত্যাহার
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন পিরোজপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। আজ রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৩ টায় তিনি জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
এর আগে তিনি বেলা ১২ টার দিকে তার সমর্থকদের নিয়ে মোটর শোভাযাত্রাসহ শহরে মহড়া দেন। মহড়া শেষে শহরের পাড়েরহাট সড়কের নিজ বাসভবনের সামনে তার সমর্থকদের উদ্দেশ্যে এক বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে করছি। আওয়ামী লীগ করি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অবশ্যই মেনে চলবো। সেই সাতে দলের প্রতিটি নেতা-কর্মীকেই দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহবান জানাচ্ছি।
পর পর দুই বারের এমপি এ কে এম এ আউয়াল একাদশ জাতীয় সয়সদ নির্বাচনে দলীয় মনোননয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনায়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তার এ মনোনয়নপত্র দাখিল নিয়ে পিরোজপুর নানা আলোচনা সমালোচনা চলে আসছিল। অবশষে সকল আলোচনার অবসান ঘটিয়ে রবিবার তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন।
এদিকে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি ডা. আনোয়ার হোসেন এবং ওয়াকার্স পার্টি মো. ফিরোজ আলম তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
