প্রধান সূচি

মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রবিবার সকালে পৌর শহরের শহীদ মিনার সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে সরকারী হাতেম আলী বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিপন মন্ডল।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অমল চন্দ্র বেপারী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শামসুল  আহসান খোকা, সদস্য ইসরাত জাহান মমতাজ প্রমুখ।

শেষে শিক্ষার্থী সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial