শরণখোলায় পুলিশের অভিযানে আটক ৭
বাগেরহাটের শরণখোলায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের এক নেতাসহ ৭ জন আটক করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায অভিযান চালায়। এসময় উত্তর তাফালবাড়ীর ওয়ারেচ আলী হাওলাদারের ছেলে শরণখোলা উপজেলা জামায়াতের সদস্য আমীর আলী (৩৬), আমড়াগাছিয়া গ্রামের প্রেমানন্দ বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (২৫), দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মৃত মোহাম্মদ হাওলাদারের ছেলে মেহেদী হাসান (২৮), মধ্য খোন্তাকাটা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে সাদেক হোসেন (৩০) এবং আমড়াগাছিয়া বাজারের শৈলেন্দ্র নাথ কির্তনীয়ার ছেলে রিপন কির্তনিয়া (২৫)কে আটক করে থানা পুলিশ।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের মধ্যে ৫ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত »
