প্রধান সূচি

শরণখোলায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাক্তন অধ্যক্ষ আ. সাত্তার আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি। বিশেষ অতিথি ছিলেন রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস, ইন্সপেক্টর (তদন্ত) মফিজুল রহমান, রূপান্তরের উপজেলা ব্যবস্থাপক আলমগীর হোসেন মিরু ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আ. হাই। শেষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য উপজেলার ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন, সমাজ উন্নয়নে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, সফল জননী মিসেস মিনু রহমান, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সেলিনা আক্তার, অর্থনৈতিক ক্ষেত্রে পারভিন আক্তার ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী হেপী আক্তার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial