প্রধান সূচি

শরণখোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ৯ টায় শরণখোলা প্রেসক্লাব চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে দিবসের উদ্বোধন করেন শরণখোলা সরকারী কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আ. সাত্তার আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি।

বক্তব্য রাখেন, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস ও ইন্সপেক্টর (তদন্ত) মফিজুল রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আ. হাই, রূপান্তরের উপজেলা ব্যবস্থাপক আলমগীর হোসেন মিরু ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial