প্রধান সূচি

চিতলমারীর চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীর চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বায়োমেট্রিক্স পদ্ধতিতে শিক্ষক-শিক্ষার্থীদের হাজিরা কার্যক্রম উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল এ হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেন।

অন্যদিকে, মাল্টিমিডিয়া শ্রেণী কক্ষের মাধ্যমে পাঠ দান, শিক্ষার্থীদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান, সিসি টিভির মাধ্যমে শ্রেণী কক্ষ পর্যবেক্ষণ, মোবাইলে ম্যাসেজের মাধ্যমে অভিভাবকদের বিভিন্ন তথ্য প্রদানসহ বেশ কিছু কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল জানান, তথ্য প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য এ ডিজিটাল ক্যাম্পাসের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে স্কুলের সকল ক্লাশ মাল্টিমিডিয়া সিস্টেমের মাধ্যমে করানো হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial