প্রধান সূচি

Sunday, December 2nd, 2018

 

পিরোজপুরের ৩টি আসনে ২৫ জন প্রার্থী বৈধ ॥ বাতিল ৫

জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি আসনে ২টি আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরমধ্যে পিরোজপুর-১ আসনে ২ জন প্রার্থীর এবং পিরোজপুর-৩ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার মনোনয়নপত্র বাছাই শেষে পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু আলী মো. সাজ্জাদ হোসেন যাদের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন তারা হলেন, পিরোজপুর-১ আসনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য স্বতন্ত্র প্রার্থী গোলাম হায়দার ও বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ)’র প্রার্থী মনি মোহন বিশ্বাস এবং পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. এম নজরুল ইসলাম, ডা. সুধীরঞ্জন বিশ্বাসবিস্তারিত পড়ুন


পাইকগাছায় আমনের বাম্পার ফলন

পাইকগাছায় আমনের বাম্পার ফলন হয়েছে। এখন চলছে পুরোদমে আমন ধান কর্তন। উঁচু ক্ষেতের আমন ধান কর্তন শেষ হয়েছে। তবে নিচু ও মৎস্য লিজ ঘেরে আমন ক্ষেতের ধান কাটা ও মাড়াই চলছে। আগামী ১৫/২০ দিনের মধ্যে উপজেলার সব এলাকার জমির ধান কাটা সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছে। আবহাওয়া জনিত কারণ ও মৎস্য লিজ ঘেরগুলোতে দেরিতে আমনের আবাদ করা হয়। সে জন্য আমন কাটাও দেরিতে শুরু হয়। এ মৌসুমে আমন নতুন ধান ভাল দামে বিক্রি হচ্ছে। নতুন আমন ধান মন প্রতি সাড়ে ৮শ’ থেকে সাড়ে ৯শ’ টাকা দরে বিক্রি হচ্ছে ধানের ভালবিস্তারিত পড়ুন


চিতলমারীর চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীর চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বায়োমেট্রিক্স পদ্ধতিতে শিক্ষক-শিক্ষার্থীদের হাজিরা কার্যক্রম উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল এ হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেন। অন্যদিকে, মাল্টিমিডিয়া শ্রেণী কক্ষের মাধ্যমে পাঠ দান, শিক্ষার্থীদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান, সিসি টিভির মাধ্যমে শ্রেণী কক্ষ পর্যবেক্ষণ, মোবাইলে ম্যাসেজের মাধ্যমে অভিভাবকদের বিভিন্ন তথ্য প্রদানসহ বেশ কিছু কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল জানান, তথ্য প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য এ ডিজিটাল ক্যাম্পাসের ব্যবস্থা করা হয়েছে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial