প্রধান সূচি

সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী ও তার পরিবারের সদস্যদের অযোগ্য ঘোষণার দাবীতে পিরোজপুরে মানববন্ধন

মুক্তিযুদ্ধ বিরোধী কোন রাজনৈতিক দল ও যুদ্ধাপরাধীর দায়ে দন্ডিত স্বাধীনতা বিরোধী ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবীতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

“স্বাধীনতা বিরোধীদের ধ্বংশ করো, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ো” এই শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার সকালে স্থানীয় টাউন ক্লাব সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি চিত্ত রঞ্জন বিশ^াস, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু সিকদার, জেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম খান, জাতীয় পার্টি (জেপি) নেতা আতিকুল ইসলাম আতিক প্রমুখ।

যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে আমরণ কারাদন্ডে দন্ডিত জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীকে পিরোজপুর-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতিক দিয়ে মনোনয়ন দেয়ার নিন্দা জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি নিবন্ধন হারানো দল জামায়াত ইসলামীকে পুর্নবাসিত করার জন্যই বিএনপি এখন তাদের নিজস্ব নির্বাচনী প্রতিক ধানের শীষ দিয়ে নির্বাচনে প্রার্থী করছে। তাই যুদ্ধাপরাধ ও তাদের পরিবারের সদস্যদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানোনয়ন না দেয়ার জন্য জোর দাবী জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial