প্রধান সূচি

পিরোজপুর সাইফ পাওয়ার ব্যাটারী ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পিরোজপুরে সাইফ পাওয়ার ব্যাটারী ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভান্ডারিয়া অনির্বাণ স্পোটিং ক্লাব ২-১ গোলে পিরোজপুর বন্ধু মহল ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ ফুটবল লীগ অনুষ্ঠিত হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পুনাক সভানেত্রী নাভানা খান, জেলা উদীচী সভাপতি এডভোকেট এম এ মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। ১১ দিনব্যাপী এ ফুটবল লীগে ১০টি দল অংশগ্রহন করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial